কোমলমতি শিক্ষার্থীদের জন্য রাখা হয়েছিল পচা ডিম, অতঃপর...

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ০৩:২৭ পিএম


কোমলমতি শিক্ষার্থীদের জন্য রাখা হয়েছিল পচা ডিম, অতঃপর...
ছবি: সংগৃহীত

নীলফামারীর কিশোরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মিড ডে খাবার পরিদর্শনে গিয়েছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান। সেখানে কোমলমতি শিক্ষার্থীদের সরবরাহের জন্য রাখা খাবারে পচা ডিম পেয়েছেন তিনি। 

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।  

জানা যায়, আজকে দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খাবারের মান পরিদর্শনের জন্য ওই বিদ্যালয়ে যান। এসময়ে শিক্ষার্থীদের জন্য দেওয়া খাবার পর্যবেক্ষণ করেন তিনি। এতে শিক্ষার্থীদের জন্য দেওয়া খাবারে পচা ডিম পান। পরে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। 

আরও জানা যায়, ওই বিদ্যালয়ের দপ্তরি জনাব আলী টিটুর স্ত্রী হেনা বেগম সেখানে শিক্ষার্থীদের জন্য কলা ও ডিম সরবরাহ করেন।   

আরও পড়ুন

নয়ানখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মওলা বলেন, আজকে ইউএনও পরিদর্শনে এসেছিলেন। তিনি এখানে এসে একটি ডিম পচা পেয়েছেন। ততক্ষণে শিক্ষার্থীদের মাঝে ডিম বিতরণ করা হয়নি। তাছাড়া তিনি বিদ্যালয়ের সব দিক ভালো পেয়েছেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, আজকে নয়ানখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে গিয়েছিলাম, সেখানে খাবারের মান ঠিক আছে কিনা দেখতে। সেখানে ডিম নষ্ট ছিল। সার্বিক বিষয়ে প্রধান শিক্ষক ও শিক্ষা অফিসারকে তদারকি করার জন্য বলেছি।

নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এসএইচএম  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission