টাঙ্গাইলে চার পা-ওয়ালা মুরগির ছানা ঘিরে চাঞ্চল্য

আরটিভি নিউজ

সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ০১:১১ এএম


টাঙ্গাইলে চার পা-ওয়ালা মুরগির ছানা ঘিরে চাঞ্চল্য 
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মধুপুর ভট্ট গ্রামে চার পা-ওয়ালা একটি মুরগির ছানা জন্ম নিয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়।

রোববার (১২ জুলাই) সকালে বিষয়টি নজরে এলে বিরল এ ছানাটি দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় করছেন।

জানা গেছে, প্রায় ২০ থেকে ২৫ দিন আগে একটি দেশি মুরগির নিচে ডিম দেওয়া হয়েছিল বাচ্চা ফোটানোর জন্য। রোববার সকালে বাড়ির সদস্য আবির মুরগিকে খাবার দিতে গিয়ে দেখতে পান, সদ্য ফোটা একটি ছানার স্বাভাবিক দুই পায়ের পাশাপাশি আরও দুটি অতিরিক্ত পা রয়েছে।

আরও পড়ুন

আবির গণমাধ্যমকে জানান, প্রথমে তিনি বিষয়টি বিশ্বাস করতে পারেননি। পরে পরিবারের সদস্যদের ডাকলে তার নানিসহ অন্যরা এসে ছানাটি দেখেন। খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজনও ছানাটি দেখতে ভিড় করেন।

তিনি বলেন, আগে কখনো চার পা-ওয়ালা মুরগির ছানা দেখেননি। বিষয়টি তাদের কাছে বিস্ময়কর।

স্থানীয়দের ভাষ্য, তারা এর আগে এ ধরনের মুরগির ছানা দেখেননি। বিরল এ ঘটনাটি এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।

প্রাণিবিজ্ঞানীদের মতে, ভ্রূণের বিকাশজনিত জন্মগত ত্রুটির (কনজেনিটাল অ্যানোমালি) কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে। তবে এমন ঘটনা অত্যন্ত বিরল।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission