চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ০৬:৫২ পিএম


চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর
ছবি: আরটিভি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বাসের ধাক্কায় সিয়াম আলী (৩) নামে এক শিশু নিহত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে দামুড়হুদা উপজেলার ধান্যঘরা ক্লাব মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম আলী একই গ্রামের পলাশ উদ্দীনের ছেলে।

আরও পড়ুন

স্থানীয়রা জানান, দুপুরে কার্পাসডাঙ্গা থেকে দাদির সঙ্গে বাড়ি ফিরছিল সিয়াম। এ সময় ধান্যঘরা ক্লাব মোড় এলাকায় পৌঁছালে রাস্তা পার হতে গেলে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাসটি আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission