কুড়িগ্রামে বিপুল পরিমাণ পলিথিন জব্দ, মালিককে জরিমানা

স্টাফ রিপোটার (কুড়িগ্রাম), আরটিভি নিউজ

সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ০৭:৫৩ পিএম


কুড়িগ্রামে বিপুল পরিমাণ পলিথিন জব্দ, মালিককে জরিমানা
ছবি: আরটিভি

কুড়িগ্রামের সদর উপজেলার কেতার মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। একইসাথে একটি গোডাউনের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকেলে পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম জেলার উদ্যোগে পরিচালিত এক মোবাইল কোর্টে এ ব্যবস্থা নেওয়া হয়।

জেলা পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, লঙ্ঘনের দায়ে কেতার মোড় সংলগ্ন একটি গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় প্রায় ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। পাশাপাশি সতর্কতামূলকভাবে গোডাউন মালিককে ৫ হাজার টাকা জরিমানা করে তা তাৎক্ষণিক আদায় করা হয়।

আরও পড়ুন

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী রীমা আক্তার এবং প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক মো. রেজাউল করিম।

অভিযান শেষে সংশ্লিষ্ট ব্যবসায়ীসহ উপস্থিতদের নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে পরিবেশ রক্ষায় আইন মেনে চলার আহ্বান জানানও হয়।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission