ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৯:০৯ এএম
ছবি: সংগৃহীত

বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে ধর্ষণের দায়ে আল-আমিন হাওলাদার (৩৩) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুর জৈবিক পিতা হিসেবে দণ্ডিতকে স্বীকৃতি দিয়ে শিশুর ভরণপোষণের বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন আদালত।

সোমবার (১৩ জুলাই) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহা. রাকিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডিত আল-আমিন আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান জানান, রায়ে ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশু মরিয়মের জৈবিক পিতা হিসেবে আল-আমিন হাওলাদারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। পাশাপাশি শিশুর ভরণপোষণ দণ্ডিতের সম্পত্তি থেকে আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। দণ্ডিতের অনুপস্থিতিতে শিশুটির তত্ত্বাবধায়ক হিসেবে জেলা ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন বলেও উল্লেখ করা হয়েছে। এছাড়া শিশুর জন্মনিবন্ধন সম্পন্ন করতে দণ্ডিতের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করার নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার তথ্য অনুযায়ী, ভুক্তভোগী কলেজছাত্রী বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের বরীন্দ্রনগর এলাকায় নানাবাড়িতে থেকে পড়াশোনা করতেন। একই এলাকার আল-আমিন হাওলাদার নিয়মিত তাদের বাড়িতে টিভি দেখতে যেতেন। ২০১৬ সালের ২০ ফেব্রুয়ারি বাড়িতে একা পেয়ে তিনি ওই ছাত্রীকে ধর্ষণ করেন। পরে বিয়ের আশ্বাস দিয়ে আরও কয়েকবার ধর্ষণ করলে ভুক্তভোগী গর্ভবতী হয়ে পড়েন এবং ঘটনাটি প্রকাশ্যে আসে।

আরও পড়ুন

ঘটনার পর ২০১৬ সালের ২৪ জুন ভুক্তভোগীর মা বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় আল-আমিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ৩১ জুলাই তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) বশির আহম্মেদ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ প্রায় ১০ বছর বিচারিক প্রক্রিয়া শেষে ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও প্রমাণ পর্যালোচনা করে আদালত সোমবার এ রায় ঘোষণা করেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রেমে সাড়া পেয়ে না ‘মাথা নষ্ট’ হয় রবিউলের, ঢুকে পড়েন কিশোরীর রান্নাঘরে
নোয়াখালীর সুধারামে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলার প্রধান আসামি রবিউল হোসেন ওরফে কালুকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১, সিপিসি-৩।
প্রেমে সাড়া পেয়ে না ‘মাথা নষ্ট’ হয় রবিউলের, ঢুকে পড়েন কিশোরীর রান্নাঘরে
কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালনমেলা উপলক্ষে পুলিশের অভিযানে গাঁজা সেবনের প্রায় দুই হাজার পিস সরঞ্জাম জব্দ করা হয়েছে। জব্দ করা এসব সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকা।
কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ
‘বেশি বাড়াবাড়ি করিও না’: অনিয়মের প্রশ্নে সাংবাদিকদের ইউপি চেয়ারম্যান
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দ সরকারি চাল বিতরণে অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে।
‘বেশি বাড়াবাড়ি করিও না’: অনিয়মের প্রশ্নে সাংবাদিকদের ইউপি চেয়ারম্যান
তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা
কিশোরগঞ্জের তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘরের দেয়াল, রান্নাঘর, উঠান ও শাকসবজির ক্ষেত সবখানেই ছড়িয়ে পড়েছে ছোট-বড় অসংখ্য শামুক।
তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা
স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ
ঝিনাইদহে মনিকা ইয়াসমিন (২১) নামের দুই সন্তানের এক জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, স্বামীর পরকীয়া সম্পর্ক এবং স্বামী ও শাশুড়ির শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে তিনি এই চরম পথ বেছে নিতে বাধ্য হয়েছেন।
স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ
আরও পড়ুন
প্রেমে সাড়া পেয়ে না ‘মাথা নষ্ট’ হয় রবিউলের, ঢুকে পড়েন কিশোরীর রান্নাঘরে
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, ঘরবন্দী রাখতে দেওয়া হয় পাহারা
শিশুকে নিয়ে ছাদে মোশাররফ, ইউপি চেয়ারম্যান বললেন ‘সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচার’
৮০ বছরের বৃদ্ধার ঘরের পাশে ‘ঘুরঘুর’ করতেন ৬৫ বছরের বৃদ্ধ, অতঃপর...