গৃহবধূকে হত্যা করে পালিয়েছেন স্বামী, শাশুড়ি-ননদ আটক

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ০৪:২০ পিএম


গৃহবধূকে হত্যা করে পালিয়েছেন স্বামী, শাশুড়ি-ননদ আটক
ছবি: আরটিভি

সিরাজগঞ্জের শাহজাদপুরে সুমি খাতুন (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার শাশুড়ি ও ননদকে আটক করেছে পুলিশ। এদিকে ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন।

বুধবার (১৫ জুলাই) সকালে পৌর সদরের পুকুর পাড়ে আজিজের মোড়ে এ ঘটনা ঘটে।

সকাল ৯টার দিকে নিহত সুমির পরিবার খবর পায় সুমি খাতুন বিষ খেয়ে আত্মহত্যা করেছেন তবে পুলিশ গিয়ে দেখতে পায় নিহত সুমির শরীরে একাধিক ক্ষত এবং ঘরের মধ্যে বিভিন্ন জায়গায় রক্তের দাগ রয়েছে।

আরও পড়ুন

স্থানীয়রা জানান, তিন বছর আগে নরীনা ইউনিয়নের কাল্লাকান্দি গ্রামের নূর মোহাম্মদের মেয়ে সুমি খাতুনের বিয়ে হয় পুকুরপাড়ের কাসেমের ছেলে মেরাজের সঙ্গে। মেরাজ মাঝেমধ্যেই সুমিকে নির্যাতন করতেন এবং মাদক সেবনের জন্য শ্বশুর বাড়ি থেকে টাকা পয়সা দাবি করতেন।

এদিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার পর বিক্ষুব্ধ জনতা সুমির বাড়িতে হামলা ও ভাঙচুর করে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আমরা গিয়ে মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission