লক্ষ্মীপুরে নানা আয়োজনে জুলাই শহীদদের স্মরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ০১:২০ পিএম


লক্ষ্মীপুরে নানা আয়োজনে জুলাই শহীদদের স্মরণ
ছবি: আরটিভি

লক্ষ্মীপুরে আলোচনা সভা ও স্মৃতি স্তম্ভে ফুলেল শ্রদ্ধাসহ নানা আয়োজনে জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে শহরের উত্তর তেমুহনী এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। পরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন

পর্যায়ক্রমে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন- জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা পরিষদ প্রশাসক সাহাব উদ্দিন সাবু, লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক সম্রাট খীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা প্রমুখ। এ সময় শহীদ পরিবারের লোকজন ও জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে মসজিদ-মন্দিরে বিশেষ দোয়া ও প্রার্থনা, সব শিক্ষা-প্রতিষ্ঠানে স্মরণ সভার আয়োজন করা হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission