কুড়িগ্রামে অনলাইন জুয়ার এজেন্ট ধরা

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ 

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ০১:৩৫ এএম


কুড়িগ্রামে  অনলাইন জুয়ার এজেন্ট ধরা
ছবি : আরটিভি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোবাইল ব্যাংকিং ব্যবসার আড়ালে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগে আলাল হোসেন  নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আলাল হোসেন উপজেলার তিলাই ইউনিয়নের বাসিন্দা। 

পুলিশ জানায়, শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজারে একটি ছোট দোকান পরিচালনার পাশাপাশি তিনি অনলাইন জুয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে অর্থ লেনদেন ও রিচার্জের কাজ করতেন বলে অভিযোগ রয়েছে। 

পুলিশের ভাষ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন নজরদারির পর শনিবার (১৬ জুলাই) বিকেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।  

আরও পড়ুন

আটকের সময় তার কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত চারটি স্মার্টফোন, একাধিক মোবাইল সিম এবং নগদ অর্থ জব্দ করা হয়েছে । এ ঘটনায় নতুন জুয়া আইন-২০২৬–এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। 

সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, নতুন জুয়া আইন কার্যকরের মাধ্যমে অনলাইন জুয়া ও ক্যাসিনো পরিচালনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। ভূরুঙ্গামারীকে মাদক, চোরাচালান ও জুয়ার অপতৎপরতা থেকে মুক্ত রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। 

আরটিভি/ এসকেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission