এনসিপির জয়পুরহাট জেলা আহ্বায়কের পদত্যাগ

আরটিভি নিউজ

শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ১১:৩৮ এএম


এনসিপির জয়পুরহাট জেলা আহ্বায়কের পদত্যাগ
এনসিপির জয়পুরহাট জেলা আহ্বায়কের পদত্যাগ। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপস পদত্যাগ করেছেন। ব্যক্তিগত ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

গত ২ জুলাই দলের কেন্দ্রীয় আহ্বায়ক বা সদস্য সচিবের কাছে সাংগঠনিক সম্পাদকের মাধ্যমে তিনি পদত্যাগপত্র জমা দেন। তবে কেন্দ্র থেকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় গতকাল শুক্রবার (১৭ জুলাই) তিনি সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

পদত্যাগপত্রে গোলাম কিবরিয়া তাপস উল্লেখ করেন, দীর্ঘ সময় ধরে তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে জয়পুরহাট জেলা শাখায় আহ্বায়কের দায়িত্ব পালন করে আসছেন। দলের আদর্শ ও উদ্দেশ্যের প্রতি শ্রদ্ধাশীল থেকে তিনি জেলার বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

আরও পড়ুন

তবে বর্তমানে শারীরিক অসুস্থতা ও বয়সের কারণে সংগঠনের গুরুদায়িত্ব যথাযথভাবে ও সক্রিয়ভাবে পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এ কারণে সাংগঠনিক কার্যক্রমে বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকে তিনি আহ্বায়কের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

এতে আরও বলা হয়, একজন সাধারণ সদস্য হিসেবে তিনি ভবিষ্যতেও দলের মঙ্গল ও অগ্রযাত্রায় কাজ করে যাবেন। দায়িত্ব পালনের সময়ে সহযোগিতার জন্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।

গোলাম কিবরিয়া তাপস বলেন, গত ২ জুলাই আমি লিখিত আবেদনের মাধ্যমে কেন্দ্রীয় কমিটির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছি। কেন্দ্র থেকে এখন পর্যন্ত কোনো সাড়া না পাওয়ায় আমি স্থানীয়ভাবে আমার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছি।

এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগে দায়িত্বপ্রাপ্ত) ইমরান ইমন বলেন, বিষয়টি আমি অনানুষ্ঠানিকভাবে শুনেছি। কিন্তু আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্রটি আমার কাছে আসেনি।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission