ট্রান্সফরমার চুরির চেষ্টা নসিমন চালক ফিরোজের, এরপর যা হলো

মাগুরা প্রতিনিধি, আরটিভি নিউজ 

শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ১২:২০ পিএম


ট্রান্সফরমার চুরির চেষ্টা নসিমন চালক ফিরোজের, এরপর যা হলো
ফিরোজ বিশ্বাস। ছবি: সংগৃহীত

মাগুরা সদর উপজেলার চাঁদপুর পশ্চিম পাড়া এলাকায় একটি মাঠের মধ্যে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ফিরোজ বিশ্বাস (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৮ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি একই এলাকার বিশারদ বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন নসিমন চালক।

ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় ট্রান্সফরমার চুরি করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। শনিবার সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহটি উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, মরদেহটির পাশে ট্রান্সফরমার চুরি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি পাওয়া গেছে, তাতে ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে। 

আরও পড়ুন

এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission