হামহাম জলপ্রপাতে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করল প্রশাসন

আরটিভি নিউজ

সোমবার, ২০ জুলাই ২০২৬ , ০৮:০৮ পিএম


হামহাম জলপ্রপাতে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করল প্রশাসন
উদ্ধার হওয়া পর্যটকরা: ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে নিরাপদে উদ্ধার করেছে প্রশাসন।

সোমবার (২০ জুলাই) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় দ্রুত তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতরা ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী। তারা সোমবার সকালে ঢাকা থেকে ভ্রমণের উদ্দেশ্যে হামহাম জলপ্রপাতে এসেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, হামহাম জলপ্রপাতে যাওয়ার পথে দলের এক শিক্ষার্থী পা পিছলে পড়ে গিয়ে হাতে আঘাত পান। পাহাড়ি ও দুর্গম পথ হওয়ায় আহত সহযাত্রীকে নিয়ে দলের পক্ষে একা ফিরে আসা সম্ভব ছিল না। নিরুপায় হয়ে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে সহায়তা চান।

আরও পড়ুন

৯৯৯ থেকে বার্তা পাওয়ার পর বিকেল তিনটার দিকে জানতে পারে কমলগঞ্জ থানা পুলিশ। দ্রুত সাড়া দিয়ে কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ প্রচেষ্টার পর বিকেল চারটা ৪৫ মিনিটে আটকে পড়া ১০ শিক্ষার্থীকে সুস্থ ও নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয় উদ্ধারকারী দল।

মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) মো. মনিরুল ইসলাম বলেন, উদ্ধারকৃতদের মধ্যে আহত শিক্ষার্থীকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য নয়জন সুস্থ ও নিরাপদে রয়েছেন।

তিনি দুর্গম পাহাড়ি এলাকায় ভ্রমণের সময় পর্যটকদের সতর্ক থাকা ও পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

আরটিভি/ এসকেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission