প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ০৩:৩৮ পিএম


প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ
আটক আমির হোসেন। ছবি: আরটিভি

টাঙ্গাইলের কালিহাতীতে এক মানসিক ভারসাম্যহীন নারীকে (২৫) ধর্ষণের অভিযোগে আমির হোসেন (৭৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

সোমবার (২০ জুলাই) উপজেলার কোকডহড়া ইউনিয়নের কুটুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আটক আমির হোসেন একই গ্রামের মৃত নয়ন উদ্দিন মিয়ার ছেলে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে কোকডহড়া ইউনিয়নের কুটুরিয়া গ্রামের ওই ভুক্তভোগী নারী এলাকায় প্লাস্টিকের বোতল কুড়াচ্ছিলেন। এ সময় অভিযুক্ত আমির হোসেন তাকে ফুসলিয়ে নিজের বাড়িতে নিয়ে যান। বিষয়টি স্থানীয় বাসিন্দা ইয়ার আলী দেখতে পেয়ে তাৎক্ষণিক ভুক্তভোগীর বাবাকে জানান। খবর পেয়ে তার বাবা দ্রুত আমির হোসেনের বাড়িতে গিয়ে মূল ফটক বন্ধ দেখতে পান। পরে বেশকিছু সময় ডাকাডাকির পর বাড়ির গেট খোলা হলে, স্বজনরা বাড়ির রান্নাঘরের ভেতর থেকে মানসিক ওই যুবতীকে উদ্ধার করেন।

আরও পড়ুন

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইয়ুম খান সিদ্দিকী জানান, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আমির হোসেনকে আটক করেছে। এ ঘটনায় নিয়মিত মামলা করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission