চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ৫ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এদের মধ্যে একজন শিশু, তিনজন নারী ও একজন পুরুষ রয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৪টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর তোয়াসীন হাবীব হাসান।
বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে দর্শনা সীমান্ত পিলার ৭৬/৪-এস বরাবর অবস্থিত গেট দিয়ে ৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্পের সদস্যরা।
বিষয়টি নজরে এলে সঙ্গে সঙ্গে প্রতিহত করে বিজিবি। এসময় তাদের সীমান্তবর্তী কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকায় অবস্থান করতে বাধ্য করা হয়। পরে তাদের ভারতের ভূখণ্ডে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।
আরটিভি/এসএস




