ছাদ থেকে পড়ে মাভাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু 

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ  

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ০৪:১৫ পিএম


ছাদ থেকে পড়ে মাভাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু 
মনিরুজ্জামান মনির : ছবি সংগৃহীত

ছাদ থেকে পড়ে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনিরুজ্জামান মনিরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আরিফনগর ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। 

নিহত মনির আইসিটি বিভাগের ২২তম ব্যাচের শিক্ষার্থী ছিলো। তার বাড়ি দিনাজপুর জেলার বিরল উপজেলার মির্জাপুর গ্রামে। 

প্রত্যক্ষদর্শী সহপাঠীরা জানান, বিশ্ববিদ্যালয় সংলগ্ন আরিফনগর এলাকার খাজা ছাত্রাবাসের তৃতীয় তলায় থাকতেন মনির। গেলো রাত ১০টার দিকে কয়েকজন সহপাঠী নিজস্ব রুমের বারান্দায় আড্ডা দিচ্ছিলেন। এ সময় মনিরের হাত বিদ্যুতের তারের সাথে লেগে যায়। বিদ্যুৎপৃষ্ট হয়ে ভবনের নীচে পুকুরে পড়ে যায় সে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আইসিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনির মোর্শেদ বলেন, শিক্ষার্থীরা আমাকে ঘটনাটি জানালে দ্রুত আমি হাসপাতালে যাই। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

চেয়ারম্যান আরও বলেন, পুলিশ প্রশাসনের সহযোগীতায় মরদেহ মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনরা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে একদিনের শোক ঘোষণা করা হবে।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission