মুন্সীগঞ্জে বেহাল সড়ক, দুর্ভোগে এলাকাবাসী

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ০৮:৫২ পিএম


টঙ্গীবাড়ীর বেতকায় বেহাল সড়ক, দুর্ভোগে এলাকাবাসী
সড়কের বেহাল অবস্থা। ছবি: সৌজন্য

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের খিলপাড়া গ্রামের পশ্চিম খিলপাড়া বেপারী বাড়ি থেকে করের বাড়ী পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সংস্কারের অভাবে সড়কটি বর্তমানে প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, ফলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কাদায় পরিণত হয়, এতে পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চালকদের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

এলাকাবাসী জানান, স্থানীয় বাসিন্দা গৌতম চন্দ্র করের একটি পোলট্রি খামার রয়েছে। খামারের মালামাল পরিবহনের জন্য নিয়মিত ভারী যানবাহন চলাচল করায় সড়কটির ক্ষয়ক্ষতি আরও বৃদ্ধি পাচ্ছে। এতে প্রতিদিনই রাস্তার অবস্থা আরও নাজুক হয়ে পড়ছে।

আরও পড়ুন

দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয় বাসিন্দা রাসেল শেখ বলেন, রাস্তাটি দ্রুত পাকা করা প্রয়োজন। এভাবে নষ্ট হতে থাকলে একসময় রাস্তার অস্তিত্বই থাকবে না। দ্রুত সংস্কার করা হলে এলাকাবাসীর ভোগান্তি কমবে।

এ বিষয়ে ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাসেম দেওয়ান জানান, বিষয়টি চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে। তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

এলাকাবাসীর দাবি, দ্রুত সংস্কারকাজ শুরু না হলে এই বর্ষা মৌসুমে সড়কটি সম্পূর্ণভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়বে এবং জনদুর্ভোগ আরও বাড়বে।

আরটিভি/ এসকেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission