৯৯৯ নম্বরে ফোন করে দুই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, অতঃপর...

আরটিভি নিউজ  

রোববার, ২৬ জুলাই ২০২৬ , ০৫:৪৪ পিএম


৯৯৯ নম্বরে ফোন করে দুই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, অতঃপর...
গ্রেপ্তার আসামি। ছবি: সংগৃহীত

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে তাৎক্ষণিক ফোন পেয়ে সুনামগঞ্জ ও ঢাকার আশুলিয়ায় দুই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) রাতে পৃথক দুটি স্থানে এসব ঘটনা ঘটে।

শনিবার রাত ৯টার দিকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার সৈয়দপুর এলাকা থেকে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তার ৫ বছরের ভাতিজিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। বাড়িতে বাবা-মায়ের অনুপস্থিতিতে শিশুটি খেলাধুলা করার সময় তার দূরসম্পর্কের এক চাচা তাকে স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে নিপীড়নের চেষ্টা চালান। পরে শিশুটির চিৎকারে প্রতিবেশী ও বাবা-মা ছুটে এসে তাকে উদ্ধার করেন।

৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি জগন্নাথপুর থানাকে জানানো হলে কলটেকার কনস্টেবল জয় বিশ্বাস ও পুলিশ ডিসপাচার এএসআই সিরাজুল ইসলাম সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেন।

আরও পড়ুন

এরপর জগন্নাথপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সাব্বির মিয়াকে (৪০) গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে এবং এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা একটি মামলা করেন।

অপর দিকে, শনিবার (২৫ জুলাই) রাত ৯টার দিকে ঢাকার আশুলিয়া থানার নিরিবিলি ফালগুনী হাউজিং এলাকা থেকে ৯৯৯ নম্বরে ফোন করে এক ব্যক্তি জানান, তার ৫ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। নিরিবিলি ফালগুনী হাউজিংয়ের একটি ভাড়া বাসায় খেলাধুলা করার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় শিশুটি বাইরে আসে। সেই সুযোগে তাকে একা পেয়ে অভিযুক্ত ব্যক্তি তার স্পর্শকাতর জায়গায় হাত দেন।

পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন। ৯৯৯-এর কলটেকার কনস্টেবল মালিহা আক্তার কলটি রিসিভ করেন এবং ডিসপাচার এএসআই সিরাজুল ইসলামের মাধ্যমে আশুলিয়া থানাকে তাৎক্ষণিকভাবে বিষয়টি অবহিত করা হয়। সংবাদ পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত মো. সেলিমকে (৩১) গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে একটি মামলা করেছেন।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission