আকস্মিক পরিদর্শনে দুই চিকিৎসকসহ তিনজনকে বরখাস্তের আদেশ দিলেন স্বাস্থ্যমন্ত্রী

সাতক্ষীরা প্রতিনিধি, আরটিভি নিউজ  

রোববার, ২৬ জুলাই ২০২৬ , ০৭:৪৮ পিএম


আকস্মিক পরিদর্শনে দুই চিকিৎসকসহ তিনজনকে বরখাস্তের আদেশ দিলেন স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: আরটিভি

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনকালে দুই চিকিৎসকসহ তিনজনকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার (২৬ জুলাই) সকালে আকস্মিকভাবে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় ছুটি না নিয়ে দীর্ঘদিন হাসপাতালে অনুপস্থিত থাকায় ডা. তন্নি নামের এক চিকিৎসক এবং এসি চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক নৈশপ্রহরীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন তিনি।

পরবর্তীতে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে রান্নাঘর, ওয়াশরুম এবং বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন ও রোগীদের সঙ্গে কথা বলেন। এ সময় এক মাসের ছুটি ছাড়া দীর্ঘদিন অনুপস্থিত থাকায় ডা. সোহানা সেলিম নামের অপর এক চিকিৎসককে বরখাস্তের আদেশ দেন। এরপর তিনি সাতক্ষীরা সদর হাসপাতাল পরিদর্শন করেন।

আরও পড়ুন

সাতক্ষীরার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান বাংলাদেশে রোগীর তুলনায় চিকিৎসকের সংখ্যা কম। গত ১৭ বছরে স্বৈরশাসন চিকিৎসক নিয়োগ দেয়নি। কোনো দিকে খেয়াল করেনি। যে কারণে সমস্যা হয়েছে।

তিনি বলেন, চিকিৎসাসেবা নিশ্চিত করতে ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০০ শয্যায় উন্নীত করতে যাচ্ছি। প্রতিটি জেলা হাসপাতাল ও মেডিকেল হাসপাতালে ৫০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০১ শয্যার ফিজিওথেরাপি ও আধুনিক প্যাথলজি ব্যবস্থা করা হচ্ছে। প্রতিটি উপজেলায় এগুলো চালু করা হবে। পরবর্তীতে ১০ শয্যার হাসপাতালগুলোতেও ডায়ালাইসিস সেবা দেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, ইউনিয়ন হেলথ কমপ্লেক্স ও ইউনিয়ন ফ্যামিলি প্ল্যানিং সেন্টার পিপিপি করা হবে। খুব তাড়াতাড়ি ই-হেলথ কার্ড দেওয়া শুরু করব। এটি প্রধানমন্ত্রী দেখছেন।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission