ধামরাইয়ে গোসল করতে গিয়ে ৭ বছরের শিশুর মৃত্যু

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ০৯:১১ পিএম


ধামরাইয়ে গোসল করতে গিয়ে ৭ বছরের শিশুর মৃত্যু
স্বজনদের আহাজারি। ছবি: আরটিভি

ঢাকার ধামরাই উপজেলায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে আলিফ (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের হাজীপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকেল ৫টার দিকে স্থানীয় লোকজন শিশুটির মরদেহ উদ্ধার করেন।

নিহত আলিফ হাজীপুর পশ্চিমপাড়ার বাসিন্দা রাহিম হোসেনের ছেলে। রাহিম হোসেন পেশায় রাজমিস্ত্রির সহকারী (হেলপার)। আলিফের মা আয়েশা বেগম চাকরিজীবী। পরিবারের সদস্যদের মধ্যে তিন বছর বয়সী ফারজানা নামে তার একটি ছোট বোন রয়েছে। আলিফ হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে গোসল করতে গিয়ে আলিফ নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর বিকেল চারটার দিকে তাকে উদ্ধার করা হয়। পরে দ্রুত ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আহমেদুল হক তিতাস বলেন, বিকেলে হাজীপুর গ্রামের ৭ বছরের একটি পানিতে ডুবে যাওয়া শিশুকে নিয়ে আসে। শিশুটিকে যখন হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়, তখন তার শরীরে প্রাণের কোনো লক্ষণ ছিল না। আমাদের কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission