ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পথচারীর, আহত আরও ৪

সোনারগাঁও প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ১১:৩৯ এএম


ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পথচারীর, আহত আরও ৪
দুর্ঘটনাকবলিত ট্রাক। ছবি: আরটিভি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালবাহী ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। 

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের সোনাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহে আলম (৪০) বরিশালের ভোলা জেলার মৃত মজিবুর রহমানের ছেলে। বর্তমানে তিনি সোনাখালী এলাকার বারাকপুর গ্রামে বসবাস করতেন ও পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন। 

আহতরা হলেন বাবরকপুর এলাকার নুর ইসলামের ছেলে মো. শহিদ, সোনাখালী এলাকার ঈঙ্গু মিয়ার ছেলে মো. আলিনুর, সোনারগাজী এলাকার মৃত রশিদ আলীর ছেলে মো. টিকা খান এবং সোনাখালী এলাকার মুন্সুর আলীর ছেলে মো. সুরুজ মিয়া। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ঢাকামুখী একটি মালবাহী ট্রাক সোনাখালী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় ও পাশে দাঁড়িয়ে থাকা পথচারী মাহে আলম ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন

দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে অটোরিকশার ভেতরে থাকা চার যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় বারাকা হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনার পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করেন।

হাইওয়ে পুলিশের সার্জেন্ট আওলাদ হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission