মুন্সীগঞ্জে কৃষিজমি ও পুকুর ভরাটের ১২০০ মিটার পাইপ ধ্বংস

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ০৯:৩৫ পিএম


মুন্সীগঞ্জে কৃষিজমি ও পুকুর ভরাটের ১২০০ মিটার পাইপ ধ্বংস
ছবি: আরটিভি

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় কৃষিজমি ও পুকুর ভরাটের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রায় ১২০০ মিটার পাইপ বিনষ্ট করেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই ) বেলা ১২টা থেকে দুপুর ৩টা পর্যন্ত উপজেলার মালখানগর ইউনিয়নের ফুরসাইল মৌজার তালতলা বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন।

অভিযানকালে দেখা যায়, কৃষিজমি ও জলাশয় ভরাটের জন্য অবৈধভাবে পাইপ বসিয়ে মাটি ফেলা হচ্ছিল। এ সময় ভরাট কাজে ব্যবহৃত আনুমানিক ১২০০ মিটার পাইপ ধ্বংস করা হয়।

মোবাইল কোর্ট চলাকালে স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। তাদেরকে বিনা অনুমতিতে কৃষিজমি ও জলাশয় ভরাট না করার জন্য সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission