৫ কেজি গাঁজাসহ যুবক ধরা

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ 

রোববার, ০২ আগস্ট ২০২৬ , ১০:২১ এএম


৫ কেজি গাঁজাসহ যুবক ধরা
গ্রেপ্তার সুমন। ছবি: আরটিভি

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জ থানার আদারিয়াতলা এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত মো. সুমন (২৩) আদারিয়াতলা এলাকার আব্দুল কাদিরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল আদারিয়াতলা এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় হিরণের বাড়ির সামনের রাস্তা থেকে সুমনকে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক জানান, তার নেতৃত্বে এসআই (নিরস্ত্র) সৈয়দ হাসিব আহম্মেদসহ সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission