বেশি দামে সার বিক্রি করায় ২ ব্যবসায়ীকে জরিমানা

আরটিভি নিউজ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬ , ০৫:০৯ পিএম


বেশি দামে সার বিক্রি করায় ২ ব্যবসায়ীকে জরিমানা
বেশি দামে সার বিক্রি করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। ছবি: সংগৃহীত

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির দায়ে যশোরে ২ ব্যবসায়ীকে সাড়ে ১০ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২ আগস্ট) রাত ৮টার দিকে অভয়নগর উপজেলার মরিচা ও শুভরাড়া বালুরঘাট বাজারে উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো. খায়রুজ্জামান জানান, ১ হাজার ৩৫০ টাকা মূল্যের এক বস্তা সরকারি টিএসপি সার ২ হাজার ৩শ’ টাকায় বিক্রি করার অপরাধে মেসার্স মাসুদ-মামুন ট্রেডার্সের মালিক মাসুদ মোল্লাকে ১০ হাজার টাকা এবং মেসার্স ভাই ভাই কৃষি স্টোরের মালিক রিয়াজ উদ্দীনকে ৫শ’ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন বলেন, বেশি দামে সার বিক্রির খবর পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। 

তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission