সাতক্ষীরায় হাসপাতালের অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড

সাতক্ষীরা প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ , ০৪:৩১ পিএম


সাতক্ষীরায় হাসপাতালের অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড
ছবি: সংগৃহীত

সাতক্ষীরা শহরের ব্লিচ হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা গুরুতর হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে জোহরের নামাজের সময় হঠাৎ বিকট শব্দে হাসপাতালের একটি অংশে বিস্ফোরণ ঘটে। মুহূর্তে চারদিক ধোঁয়ার কুণ্ডলীতে আচ্ছন্ন হয়ে পড়ে। এতে রোগী ও তাদের স্বজনরা তীব্র আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। ধোঁয়ায় বেশ কয়েকজন রোগী অসুস্থ বোধ করেন।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন

ফায়ার সার্ভিস ও স্থানীয় উদ্ধারকর্মীরা জানান, অগ্নিকাণ্ডের পরপরই ভর্তি থাকা রোগীদের নিরাপত্তার স্বার্থে দ্রুত সরিয়ে নেওয়া শুরু হয়। অ্যাম্বুলেন্সযোগে তাদের সাতক্ষীরা শহরের অন্যান্য হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ অনুসন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস।

এদিকে অগ্নিকাণ্ডের কারণে খুলনা-সাতক্ষীরা সড়কে যানবাহন চলাচল সাময়িক বন্ধ রয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission