মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ , ০৫:৩৪ এএম


মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ
নিহত শাহজাহান পাটওয়ারী। ছবি: আরটিভি

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানের নামে হামলার ঘটনায় শাহজাহান পাটওয়ারী (৪৫) নামে এক প্রবাসীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহজাহান পাটওয়ারী ওই গ্রামের পাটওয়ারী বাড়ির মৃত মুকবুল হোসেন পাটওয়ারীর ছেলে। তিনি প্রবাসফেরত ছিলেন।

স্থানীয়রা জানান, মান্দারী এলাকায় স্থানীয় কয়েকজন যুবক মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এ সময় তাদের দৌড়াদৌড়ি দেখে শাহজাহান পাটওয়ারী কারণ জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে তার লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই সন্ধ্যায় মহামায়া এলাকায় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করেন। খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে।

আরও পড়ুন

নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদের নির্দেশে তার পাঠানো লোকজনের হামলায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

তবে অভিযোগ অস্বীকার করে শাহমাহমুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ বলেন, ঘটনার সময় আমি এলাকায় ছিলাম না। একটি কর্মসূচিতে ছিলাম। ঘটনাটি শুনেছি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।

বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, মাদকবিরোধী অভিযানের সময় এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission