দাওয়াত খেয়ে ফেরার পথে প্রাণ গেল শিক্ষার্থীর

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ , ০৮:১৭ পিএম


দাওয়াত খেয়ে ফেরার পথে প্রাণ গেল শিক্ষার্থীর
শিবচর হাইওয়ে থানা। ছবি: আরটিভি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াত খেয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বাড়ির সামনেই সড়ক দুর্ঘটনায় নূর শেখ (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ৩টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে উপজেলার চান্দ্রা ইউনিয়নের দীঘলকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নূর শেখ ওই গ্রামের তুষার শেখের ছেলে। তিনি চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে নূর শেখ কালামৃধা ইউনিয়নের নয়াকান্দা গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াতে যান। দাওয়াত শেষে মোটরসাইকেলে নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। বাড়ির সামনের এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে পৌঁছালে একটি অজ্ঞাত ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

আরও পড়ুন

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুনতাসীর জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission