ছাতকে গ্রামীণফোন নেটওয়ার্ক বিভ্রাটে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি

শনিবার, ২৬ জানুয়ারি ২০১৯ , ১০:২৮ এএম


ছাতকে গ্রামীণফোন নেটওয়ার্ক বিভ্রাটে মানববন্ধন

সুনামগঞ্জের ছাতকে গ্রামীণফোন নেটওয়ার্ক বিভ্রাটের কারণে অতিষ্ঠ হয়ে গ্রাহকরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। শুক্রবার বিকেলে ছাতকের গোবিন্দগঞ্জ ট্র্যাফিক পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন গ্রাহকরা।

উপজেলার প্রত্যন্ত অঞ্চলসহ শহর এলাকায় নেটওয়ার্ক সমস্যায় অতিষ্ঠ হয়ে গ্রাহকরা বিক্ষুব্ধ হয়ে এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে গোবিন্দগঞ্জ ক্রিকেট ক্লাব সমিতি, সোনালী অতীত ফুটবল ক্লাব, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজ, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি, আলো রক্তদান সমাজ কল্যাণ সংস্থা, উপজেলা মানবাধিকার কাউন্সিল, নির্মাণ শ্রমিক সমবায় সংগঠন, একতা ইলেকট্রিক সমিতি, আশরাফুর রহমান ফুটবল একাডেমিসহ বিভিন্ন সংগঠনের নেতারা স্ব স্ব ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধন চলাকালে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। শিক্ষক পংকজ দত্তের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন গ্রাহক ফারুক আহমদ, আব্দুল কাহার, ছায়াদ মিয়া, শিক্ষক রুহুল ইসলাম, রেজ্জাদ আহমদ, আমিরুল ইসলাম, আবু তাহের, দেবানন্দ দাশ, পিংকু দাশ, খলিলুর রহমান, মিজানুর রহমান, নুর মিয়া, আখলিছ আলী, পিংকু দাস, শিক্ষক সহিদুল ইসলাম, নিখিল চন্দ্র দাস, পরেশ চন্দ্র দাস, মহিম উদ্দিন, পিংকু দত্ত, আখতার আহমদ, এসআর রাজু, আমিনুর রহমান দুর্জয়, জমির উদ্দিন, ব্যবসায়ী কয়েছ আহমদ, মুহিবুর রহমান মেম্বার, বিধান দে, মুহিবুর রহমান সোহাগ, কাওসার আহমদ প্রমুখ।

বক্তারা গ্রামীণফোনের নেটওয়ার্ক সমস্যা দ্রুত সমাধান করার দাবি জানিয়ে বলেন আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে নেটওয়ার্কের উন্নতি না হলে গ্রামীণ সিম ব্যবহার থেকে বিরত থাকাসহ কোম্পানির বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

পি

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission