বাগেরহাটে মাদরাসা ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি

মঙ্গলবার, ০২ জুলাই ২০১৯ , ১১:১৭ পিএম


ধর্ষণ
বাগেরহাটে মাদরাসা ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ।। ফাইল ছবি

বাগেরহাটের মোড়েলগঞ্জে বিবস্ত্র অবস্থায় হিরা আক্তার (১১) নামের এক মাদরাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ মঙ্গলবার বিকেলে মোরেলগঞ্জ উপজেলার পশ্চিম বহরবুনিয়া গ্রামের গাউছ শেখের বাড়ি থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত হিরা আক্তার বহরবুনিয়া গ্রামের গাউছ শেখের মেয়ে এবং স্থানীয় ছাপড়াখালী গাজীরঘাট দাখিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। 

স্থানীয়দের ধারণা হিরা আক্তারকে দুর্বৃত্তরা ধর্ষণের পর হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছে।

নিহতের পিতা গাউছ শেখ জানান, দুপুরে মাদরাসা থেকে ফেরার পরে এক সঙ্গে খাবার খেয়ে বেলা ৩টার দিকে তিনি বাড়ির বাইরে যান। তার মা এ সময় ঘরে ছিল না। ৫টার দিকে খবর পান ঘরে মেয়ে হিরা বিবস্ত্র অবস্থায় ঝুলে আছে।

স্থানীয় চৌকিদার মানিক ও এলাকাবাসী জানান, মেয়েটিকে বিবস্ত্র ও গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া গেছে। তার শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন রয়েছে। 

ওই ছাত্রীর চাচা মো. খলিল শেখ জানান, ঘরে কেউ না থাকার সুযোগে উচ্চস্বরে সাউন্ডবক্স বাজিয়ে হিরা আক্তারকে যৌন নির্যাতন শেষে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান রিপন তালুকদার জানান, প্রথমে গ্রাম পুলিশ তাকে জানালে তিনি খোঁজখবর নেন। ওই ছাত্রীকে বিবস্ত্র ও গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া গেছে। 

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম জানান, মাদরাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্গম ওই এলাকাটিতে নদী পথে যেতে হয়। তাই ঘটনাস্থলে এখনও পুলিশের সদস্যরা পৌছাকে পারেনি।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission