দিনাজপুরে মাদকসহ আটক ১২

দিনাজপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০ , ০৬:৪২ পিএম


আটক দিনাজপুর মাদক
প্রতীকী ছবি

দিনাজপুরের হিলিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ জনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে হাকিমপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে  তাদের আটক করা হয়

আটককৃতরা হলেন, হাকিমপুর উপজেলার ধরন্দা গ্রামের মৃত সৈয়দ আলী ছেলে শাহাজালাল (২৬), জাহিদুল ইসলাম মজু (৫২), পাউশগাড়া গ্রামের আমজাদ আলীর ছেলে লিটন (২৬), মংলা গ্রামের মৃত লিলমিয়া মণ্ডলের ছেলে শাহাবুল ইসলাম (৩৮), বাগডোর গ্রামের মৃত সহির উদ্দীনের ছেলে আমিনুর রহমান (২৭), ধরন্দা গ্রামের আলতাব হোসেনের ছেলে বাবু (৩৫), ফকিরপাড়া গ্রামের আব্দুল মান্নান শেকের ছেলে মিলন হোসেন (৩০), কলন্দপুর গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে আতোয়ার হোসেন (৩৫), বার আড়িয়া গ্রামের মৃত আবু তাহের মণ্ডলের ছেলে মাহাতাব হোসেন (২৫), মংলাপাড়া গ্রামের হারেজ মণ্ডলের ছেলে দুলাল হোসেন (২০) নেসেআরা খাতুনকে (৩৮আটক করা হয়

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আকন্দ আরটিভি অনলাইনকে জানান, মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনার সময় ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় হিলিকে মাদকমুক্ত রাখতে তাদের অভিযান নিয়মিত চলবে। তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission