পাতা সবুজ থাকলেও ধান ছিল পাকা : এমপি তানভীর হাসান মনির

টাঙ্গাইল প্রতিনিধি

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০ , ০৯:০১ পিএম


টাঙ্গাইল-২, সংসদ সদস্য, তানভীর হাসান মনির, ধান কাটা ঘটনা, ফেসবুক
ঘটনাস্থলের ধানের ছবি।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও শ্রমিক সংকটের কারণে ধান ঘরে তুলতে পারছে না কৃষকেরা। এমন পরিস্থিতিতে স্বেচ্ছাসেবক যুব ও সামাজিক সংগঠনের পাশাপাশি ধান কাটতে দেখা গেছে সরকারি কর্মকর্তাসহ সরকার দলীয় নেতা-কর্মীদেরও।

বিজ্ঞাপন

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের গোপালপুরের পৌর এলাকার সুন্দর গ্রামের ১৫ শতাংশ জমিতে ব্রি-২৮ ধান কাটছিলেন কৃষক লতিফ মিয়া ও ছেলে সুজন। এসময় টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান মনির স্থানীয় নেতাকর্মীদের নিয়ে ধান কাটেন। পরে সেই ঘটনার একটি ভিডিও ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের আলোচনার বিষয় ছিল সাংসদ পাকা ধান না কেটে কাঁচা ধান কেটেছেন।

তবে সরেজমিনে গিয়ে যা দেখা গেছে তা হলো কৃষক লতিফ মিয়া ও তার ছেলে সুজন যে ধান কাটছিলেন ওই ধানের পাতা সবুজ হলেও মূলত ধান ছিলো পাকা। রাস্তা দিয়ে যাওয়ার সময় টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজসহ বেশ কয়েকজন স্থানীয় নেতা-কর্মীরা গাড়ি থেকে নেমে ওই কৃষকের ধান কেটে দেন।

বিজ্ঞাপন

এ ব্যাপারে কৃষক লতিফ মিয়া বলেন, আমি ও আমার ছেলে ধান কাটছিলাম। ঠিক তখন এমপি পাশ দিয়ে যাওয়ার সময় আমার ধান কেটে দেয়। আমার ক্ষেতের ধান পাকা, কিন্তু ডাটাগুলো কাচা।

এ ব্যাপারে  উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, স্থানীয় এমপি যে ধান কেটেছেন সেটি ব্রি ২৮ জাতের ধান। এই ক্ষেতটি নদীর তীরবর্তী একদম নিচু এলাকায়। এখানে এই ক্ষেতের ধান ৮০ থেকে ৯০ ভাগ পাকা। তাই এই ক্ষেতটি অবশ্যই ধান কাটার যোগ্য।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ৮০ শতাংশ ধান পাকলেই কৃষকদের ধান কাটতে বলা হয়। উপর থেকে দেখলে মনে হয় কাঁচা। কিন্তু ধানের ধানের শীষ দেখলে বোঝা যাবে এটি পাকা ধান। অনেকেই গুজব রটাচ্ছেন কাঁচা ধান কাটা হয়েছে।

এ বিষয়ে সংসদ সদস্য তানভীর হাসান মনির বলেন, আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় এক কৃষকে ধান কাটতে দেখি। তখন আমি গাড়ি থেকে নেমে দলীয় কিছু নেতা-কর্মীদের নিয়ে ওই কৃষকের কিছু ধান কেটে দেই। আমি মূলত পাকা ধান কেটেছি। তবে কিছু লোক সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছেন কাঁচা ধান কাটা হয়েছে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব। আমি মানুষকে উদ্বুদ্ধ করার জনই ধান কেটেছি। যাতে করে সবাই এই সময়ে ধান কাটায় অংশ নেয়।”

বিজ্ঞাপন

জিএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission