ঢাকা রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম
লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম
লংমার্চের পথসভায় যাওয়ার পথে জামায়াতে ইসলামীর নেতাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে সিরাজগঞ্জ নগরের সয়দাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। আহত মো. আবদুস সবুর শেখ (৫০) সায়দাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক আমির। এ ঘটনায় গুরুতর অবস্থায় তাকে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এ ঘটনায় তার স্ত্রী মোছা. শহর বানু বাদী হয়ে রোববার সকালে সিরাজগঞ্জ সদর থানায় মামলা করেছেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এজাহার সূত্রে
আরও