চট্টগ্রামে ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

আরটিভি অনলাইন, চট্টগ্রাম

শনিবার, ১৫ জুলাই ২০১৭ , ১০:০৭ এএম


চট্টগ্রামে ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

চট্টগ্রামে বাসা থেকে এক ভারতীয় শিক্ষার্থীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরেক শিক্ষার্থীকে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ তথ্য নিশ্চিত করে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর বলেন, শুক্রবার মধ্যরাতে মহানগরীর আকবর শাহ থানার আব্দুল হামিদ সড়কের একটি বাসা থেকে তাদের উদ্ধার করা হয়। তারা দুজনই চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউএসটিসি’র শিক্ষার্থী।

নিহত আসিফ শেঠ (২৬) ও আহত উইলসন সিং (২৬) একসঙ্গে ওই বাসায় থাকতেন।

পুলিশ জানায়, নিহত আসিফের শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন ছিল। আর ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করা হয় উইলসনকে।

মেডিক্যাল পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ হামিদ জানান, শুক্রবার মধ্যরাতে দু'জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা আসিফকে মৃত ঘোষণা করেন। এছাড়া আসিফের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলেও জানান তিনি। 

মোহাম্মদ হামিদ বলেন, ইউএসটিসির আরেক ভারতীয় ছাত্র নিরাজ গুরু রাত সোয়া ১টার দিকে ওই দু'জনকে হাসপাতালে আনেন। নিরাজ তার স্ত্রীকে নিয়ে ওই ফ্ল্যাটে আসিফ ও উইলসনের পাশের কক্ষে থাকেন।

তিনি আরো বলেন, ‘নিরাজ বলেছে, আসিফ ও উইলসন রাত সাড়ে ১১টার দিকে তাদের কক্ষে মদ্যপান করছিল। ১২টার দিকে ওই কক্ষ থেকে শব্দ পেয়ে তিনি কক্ষটি খোলার চেষ্টা করেন। কিন্তু কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। এক পর্যায়ে তিনি বিকল্প চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে উইলসনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তখন তিনি স্ত্রীকে নিয়ে উইলসনকে নিচে নামান। এ সময় আসিফকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে প্রতিবেশীদের সহায়তায় দু'জনকে উদ্ধার করে হাসপাতালে আনেন বলে নিরাজ জানিয়েছেন।’

এদিকে তথ্যের সত্যতা নিশ্চিত বরে আকবর শাহ থানার এসআই জসিমউদ্দিন জানান, ওই বাসায় যে চারজন থাকতেন তারা সবাই ভারতের মণিপুরের বাসিন্দা। তবে তারা কে কোন বিভাগের কোন বর্ষের ছাত্র তা জানা যায়নি। কীভাবে এ হত্যাকাণ্ড ঘটল সে বিষয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি। 

সি/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission