চীনের বাজারে শুল্কমুক্ত বাংলাদেশের যে সব পণ্য

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০ , ০৯:৪৫ এএম


Ministry of Commerce logo
বাণিজ্য মন্ত্রণালয়ের লোগো

অবশেষে চীনে শুল্কমুক্ত সুবিধা পাওয়া ৮ হাজার ৫৪৯টি পণ্যের তালিকা প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। 

রোববার (১১ অক্টোবর) ১২৭৯ পৃষ্ঠার তালিকা বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, ‘দীর্ঘ নেগোসিয়েশনের পর গত ১৬ জুন চীন বাংলাদেশকে ৯৭ শতাংশ পণ্যে অর্থাৎ আট হাজার ২৫৬টি পণ্যে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা প্রদান করেছে। যা ২০২০ সালের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। কিন্তু সেগুলো চীনা ভাষায় হওয়ায় বাণিজ্য মন্ত্রণালয় তখন ওয়েবসাইটে প্রকাশ করতে পারেনি। দেরিতে হলেও অবশেষে সেই পণ্যের তালিকা ইংরেজি ভাষায় প্রকাশ করলো বাণিজ্য মন্ত্রণালয়।

আরও পড়ুনঃ

স্বর্ণালঙ্কার রপ্তানি হবে ২০২১ সাল থেকে: দীলিপ আগরওলা

রিজার্ভ চুরির প্রতিবেদন ৪ বছরে ৪৩ বার পেছালো, পরবর্তী ৬ ডিসেম্বর

 

বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে জানা গেছে, চীন সরকার শুল্কমুক্ত সুবিধা ঘোষণা দেয়ার পর গত ২৪ জুন বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই, বিজিএমইএ ও বিকেএমইএ-কে এ সংক্রান্ত একটি চিঠি দেয়।

চিঠিতে উল্লেখ করা হয়, চীন প্রদত্ত শুল্কমুক্ত ও কোটামুক্ত পণ্যের তালিকা ‘Import and Export Tariff of People's Republic of China, 2020’ -এর http://gss.mof.gov.cn ওয়েব লিংকে পাওয়া যাবে। চীনের বাজারে ৯৭ শতাংশ বাংলাদেশি পণ্য রপ্তানিতে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা প্রদানের বিষয়টি আপনার সংগঠনের সকল সদস্যকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ’

এদিকে চীনের দেয়া এমন সুবিধা কাজে লাগাতে পারলে বৈশ্বিক বাণিজ্যে বাংলাদেশের জন্য নতুন দুয়ার উন্মোচিত হবে, পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক ভিত আরও মজবুত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জিএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission