৩০০ টাকার তরমুজ ৬০০ টাকা বিক্রি করায় জরিমানা

আরটিভি নিউজ

বুধবার, ২৮ এপ্রিল ২০২১ , ১০:১৬ পিএম


৩০০ টাকার তরমুজ ৬০০ টাকা বিক্রি করায় জরিমানা
ফাইল ছবি

সিন্ডিকেটের কবলে গরমকালের দেশীয় প্রিয় ফল তরমুজ। একটা সময় পিছ হিসেবে বিক্রি হতো তরমুজ। কিন্তু গেলো কয়েক বছর ধরে কেজি দরে বিক্রি হচ্ছে তরমুজ। কিন্তু এ বছর সিন্ডিকেটের কবলে পড়ে কেজিতে ৫০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে তরমুজ।

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক লেখালেখি হয়। কৃষকের কাছে স্বল্প দামে পিছ হিসেবে তরমুজ কিনে দুই তিন গুণেরও বেশি দামে একদল কুচক্রী মহল বেশি দামে কেজি দরে বিক্রি করে তরমুজের বাজার নিয়ন্ত্রণ করছে।

এমন অবস্থায় সারা দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছে। এরই মধ্যে ৩০০ টাকার তরমুজ ৬০০ টাকা বিক্রি করায় সুপার শপ স্বপ্নকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

বুধবার (২৮ এপ্রিল) সিলেট উপ-শহরের স্বপ্ন শাখায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থের নেতৃত্বে অভিযানে অংশ নেন অধিদপ্তরের আরেক সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ। এতে সহায়তা করে র‍্যাব-৯।

শ্যামল পুরকায়স্থ গণমাধ্যমকে বলেন, স্বপ্ন প্রতি কেজি তরমুজ ৬৮ টাকা দরে বিক্রি করছিল। এ হিসাবে একটি বড় তরমুজের মূল্য পড়ে ৬০০ টাকা। কিন্তু আমরা দেখেছি তাদের ক্রয় রশিদ যাচাই করে দেখা যায় আড়ৎ থেকে তারা পিস হিসেবে তরমুজ কিনে এনেছে। এতে বড় সাইজের একটি তরমুজের দাম পড়েছে ৩০০ টাকা। পিস হিসাবে কিনে কেজি দরে ও দ্বিগুণ লাভে বিক্রির দায়ে স্বপ্নকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission