প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ০৯ জুলাই ২০১৭ , ০৯:২০ এএম


প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত (ভিডিও)

প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী শনিবার পালিত হয়েছে।

এ উপলক্ষে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় ও বিভিন্ন কারখানায় আয়োজন করা হয় দোয়া মাহফিলের।

২০১৫ সালের ৮ জুলাই যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমজাদ খান চৌধুরী।

আমজাদ খান চৌধুরী ১৯৩৯ সালের ১০ নভেম্বর নাটোরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮১ সালে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন।

প্রাণ-আরএফএল গ্রুপ বাংলাদেশের একটি বৃহৎ খাদ্য সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান। রংপুরে ১৯৮১ সালে রংপুর ফাউন্ড্রি লিমিটেডের (আরএফএল) পথচলা শুরু। প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আমজাদ খান চৌধুরী।

ক্ষুদ্র পরিসরে যাত্রা শুরু করেও আজকে প্রাণ-আরএফএল গ্রুপে ২৫টিরও বেশি শিল্পপ্রতিষ্ঠান। প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে পাবলিক লিমিটেড দুটি কোম্পানি। এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড ও রংপুর ফাউন্ড্রি লিমিটেড(আরএফএল)। এ ছাড়া প্রাণ এগ্রো বিজনেস লিমিটেড, প্রাণ ডেইরি লিমিটেড, প্রাণ এক্সপোর্টার্স লিমিটেড, আরএফএল প্লাস্টিকস লিমিটেডসহ ২৫টির বেশি কোম্পানি রয়েছে।

 

আর/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission