লোগো ব্যবহার করে প্রতারণা, কেন্দ্রীয় ব্যাংকের সতর্কবার্তা

আরটিভি নিউজ

রোববার, ২০ আগস্ট ২০২৩ , ০৮:১৩ পিএম


কেন্দ্রীয় ব্যাংক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দিয়েছে।

এতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অনলাইন রিক্রুটমেন্ট বিষয়ে বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহার করে মিথ্যা বা ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে। তবে, বাংলাদেশ ব্যাংকের এ ধরনের কোনো ফেসবুক গ্রুপ বা আইডি নেই। এ ধরনের ভুয়া গ্রুপ বা আইডির প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হলো।
 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের প্রচারণায় বা প্রচারিত তথ্যের প্রভাবে কেউ কোনো প্রকার ক্ষতি, অসুবিধা বা তছরুফের সম্মুখীন হলে কেন্দ্রীয় ব্যাংক দায়ী থাকবে না।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission