যে ৪৩ পণ্য রপ্তানি করলে মিলবে প্রণোদনা (তালিকা)

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩ , ০৬:৩৯ পিএম


যে ৪৩ পণ্য রপ্তানি করলে মিলবে প্রণোদনা (তালিকা)
ফাইল ছবি

দেশের রপ্তানি বাণিজ্য উৎসাহিত করতে চলতি ২০২৩-২০২৪ অর্থবছরের জাহাজীকৃত পণ্য রপ্তানির বিপরীতে রপ্তানি প্রণোদনা ও নগদ অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে সরকার।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে বৃহস্পতিবার (২৪ আগস্ট) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। 

এতে বলা হয়, চলতি ২০২৩-২০২৪ অর্থবছরের ১ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৪৩টি পণ্য (প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট খাতের পণ্য) রপ্তানির ক্ষেত্রে এই প্রণোদনা ও নগদ অর্থ সহায়তা দেওয়া হবে।

সার্কুলারে আরও বলা হয়, আগের মতোই চলতি অর্থবছরেও রপ্তানি প্রণোদনা বা নগদ সহায়তার আবেদনপত্র বাংলাদেশ ব্যাংক অনুমোদিত এবং সংশ্লিষ্ট ব্যাংকের নিয়োজিত অডিট ফার্ম দ্বারা নিরীক্ষা করানো যাবে। তবে নিরীক্ষা কার্যক্রম দ্রুত সম্পাদনের লক্ষ্যে অতিরিক্ত ফার্ম নিয়োগের প্রয়োজন হলে সে বিষয়ে যৌক্তিকতা ও প্রয়োজনীয় তথ্যসহ অডিট ফার্মের সংখ্যা উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক বরাবর আবেদন করতে হবে।

তালিকা দেখতে ক্লিক করুন...
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission