বিদেশে অর্থ পাঠানোর নতুন নিয়ম জারি করল বাংলাদেশ ব্যাংক

আরটিভি নিউজ 

শনিবার, ২১ জুন ২০২৫ , ০৬:৪৫ পিএম


বিদেশে অর্থ পাঠানোর নতুন নিয়ম জারি করলো বাংলাদেশ ব্যাংক
ফাইল ছবি

বৈধভাবে বিদেশে অর্থ পাঠানোর নিয়ম আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। সে অনুযায়ী, এখন থেকে শিল্প ও সেবা খাতের সব ধরনের প্রতিষ্ঠান বার্ষিক বিক্রির ১ শতাংশ অথবা সর্বোচ্চ ১ লাখ ডলার বিদেশে পাঠাতে পারবে। তবে, ব্যাংক, বিমা, ক্ষুদ্রঋণ ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান এই সুবিধার আওতায় আসছে না।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। 

প্রজ্ঞাপন অনুযায়ী, চলতি হিসাবে বিদেশে পণ্য আমদানি বা সেবা গ্রহণ বাবদ সর্বোচ্চ ১ লাখ ডলার পর্যন্ত অর্থ পাঠানো যাবে, যা আগের চেয়ে সহজ ও দ্রুত হবে। এ সুবিধা আগে কেবল শিল্প ও নির্বাচিত সেবা খাতের জন্য সীমিত ছিল। এবার ট্রেডিংসহ বিভিন্ন খাত অন্তর্ভুক্ত হয়েছে এতে।

বিজ্ঞাপন

অর্থনীতিবিদরা বলছেন, দেশে ব্যবসা সম্প্রসারণে সহায়ক হবে এবং বৈশ্বিক লেনদেনে গতি আনবে বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ।

তবে সতর্কতা স্বরূপ বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অনুমোদিত ডিলার ব্যাংককে নিশ্চিত হতে হবে, টাকা প্রেরণের আগে সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন কি না। প্রয়োজন হলে সেই অনুমতি নিতে হবে।

বিজ্ঞাপন

এ ছাড়া রয়্যালটি, প্রযুক্তি জ্ঞান ফি, টেকনিক্যাল সহায়তা ও ফ্র্যাঞ্চাইজি ফি সম্পর্কিত রেমিট্যান্সের ক্ষেত্রে যথারীতি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্দেশনা অনুসরণ করতে হবে।

নতুন এই নির্দেশনায় বলা হয়েছে, শুধু ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, যেমন- বিমা কোম্পানি, পুঁজিবাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান, মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠান এই সুবিধার বাইরে থাকবে। ফলে, বাণিজ্যিক সেবা খাতের প্রতিষ্ঠানগুলো ব্যবসার প্রয়োজনে এখন আরও সহজে বিদেশে অর্থ পাঠাতে পারবে।

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission