আগামী সপ্তাহে বৈঠক করে এনবিআর সমস্যার সমাধান করা হবে: অর্থ উপদেষ্টা

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ , ১১:১২ পিএম


আগামী সপ্তাহে বৈঠক করে এনবিআর সমস্যার সমাধান করা হবে: অর্থ উপদেষ্টা
ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে অপসারণসহ কয়েকটি দাবিতে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আগামী সপ্তাহে বৈঠক করে সমস্যা সমাধান করা হবে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ জুন) অর্থ মন্ত্রণালয়ে এনবিআরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সালেহউদ্দিন আহমেদ বলেন, আন্দোলনকারীরা আজ বৈঠকে না এলেও আমরা যাদের সঙ্গে আলোচনা করেছি, সবাই সিনিয়র অফিসার ও কমিশনার। তারা রেসপন্সিবল। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, যারা আন্দোলন করছেন, তাদের বেশির ভাগই তাদের সঙ্গে কাজ করেন।

এদিকে, শুক্রবারের (২৭ জুন) মধ্যে দাবি মানা না হলে শনিবার (২৮ জুন) থেকে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ রাখার পাশাপাশি ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

বিজ্ঞাপন

এ বিষয়ে প্রশ্ন করা হলে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, আন্দোলনকারীরা বৈঠকে না এলেও দেশের স্বার্থে তারা আন্দোলন প্রত্যাহার করবেন বলে আশা করি।

এর আগে, আজ দুপুর ১২টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে শুরু হয় কর্মকর্তা-কর্মচারীদের দ্বিতীয় দফার চতুর্থ দিনের কর্মসূচি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সে সময় এনবিআর ভবনে মোতায়েন করা হয় সেনাবাহিনী।

বিজ্ঞাপন

এর মধ্যেই নিজেদের দাবির পক্ষে শক্ত অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। পরে বিকেল ৪টায় ভবনের সামনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সেখানে জানানো হয়, অর্থ উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে বসে আলোচনার প্রস্তাব দিলে তা বিবেচনা করা হবে। তবে রাতের বৈঠকে তারা যোগ দেননি।

আরটিভি/আইএম -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission