আজ থেকে পাওয়া যাবে ১০০ টাকার নতুন নোট

আরটিভি নিউজ  

মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫ , ১০:৫৪ এএম


১০০ টাকার নোট
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার (১২ আগস্ট) বাজারে ছেড়েছে নতুন নকশার ১০০ টাকার নোট। রোববার (১০ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক নুরুন্নাহার স্বাক্ষরিত কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যের নতুন ডিজাইন ও সিরিজে সকল মূল্যমানের নতুন নোট মুদ্রণের কার্যক্রম গ্রহণ করেছে। তার ধারাবাহিকতায় ১০০০, ৫০ ও ২০ টাকার নোটের পর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর স্বাক্ষরিত ১০০ টাকার নতুন নোট এবার বাজারে প্রচলন করা হবে। ১২ আগস্ট প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরে দেশের অন্যান্য অফিস থেকে নতুন ১০০ টাকার নোট ইস্যু করা হবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, নোটের সামনের অংশের ডান দিকের কোনায় মুদ্রিত ‘১০০’ লেখাটি রঙ পরিবর্তনশীল। নাড়াচাড়া করলে এটি সোনালি থেকে সবুজ রঙে বদলে যাবে। বাম পাশে আছে লাল ও উজ্জ্বল রুপালি রঙের নিরাপত্তা সুতা, যা নাড়াচাড়া করলে লাল থেকে সবুজ রঙ পাল্টাবে।

বিজ্ঞাপন

নতুন নোটে দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে। সামনের অংশে রয়েছে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ এবং পেছনে সুন্দরবনের ছবি। নীল রঙের এই নোটে শাপলার ছবিও রয়েছে।

এখন পর্যন্ত নতুন ডিজাইনের ছয়টি নোটের ছবি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। নোটগুলোর মধ্যে রয়েছে ৫০০, ২০০, ১০০ ও ১০ টাকা মূল্যমান ব্যাংক নোট এবং ৫ ও ২ টাকা মূল্যমান কারেন্সি নোট।

বিজ্ঞাপন

নিরাপত্তার মধ্যে রয়েছে: 

. ডান কোনায় রং পরিবর্তনশীল হওয়া ১০০ লেখা, যা নাড়ালে সোনালি থেকে সবুজ রঙে বদলাবে।

বিজ্ঞাপন

. বাম পাশে আছে লাল ও রুপালি নিরাপত্তা সুতা, যা নাড়ালে লাল থেকে সবুজ রঙে পরিবর্তিত হবে।
 
. সেই সাথে আছে তিনটি ছোট বৃত্ত, যা স্পর্শ করলে অসমতল অনুভূত হবে।

. গভর্নরের স্বাক্ষরের পাশে অদৃশ্য ‘১০০’ লেখা, যা আলোর বিপরীতে ধরলেই দেখা যাবে।

প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে নোটটি ইস্যু করা হচ্ছে, পরে দেশের অন্যান্য শাখা থেকেও পাওয়া যাবে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, পুরোনো ১০০ টাকার নোটও চলবে। নতুন নোটে উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত হওয়ায় নকল প্রতিরোধে এটি কার্যকর ভূমিকা রাখবে।

এটি নতুন গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষরযুক্ত সর্বশেষ নোট সিরিজের অংশ। যেখানে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট ইতিমধ্যেই বাজারে এসেছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission