সোনার আজকের বাজারদর, ভরিতে কত?

আরটিভি নিউজ

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ , ০৮:৫৬ এএম


সোনার আজকের বাজারদর, ভরিতে কত?
সোনার বাজারদর।

সোনা যেহেতু আমদানিকৃত একটি উপাদান, সেক্ষেত্রে বাংলাদেশে দাম প্রায় প্রতিনিয়তই ওঠানামা করতে থাকে। এই দাম বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক সঠিকরূপে নির্ধারণ করা হয়ে থাকে। সবশেষ ৮ অক্টোবর রাতে সোনার দাম বাড়ায় বাজুস। সেই দামেই আজ (সোমবার) বিক্রি হচ্ছে সোনা।

বিজ্ঞাপন

বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে গেলে দাম পড়বে  ২ লাখ ৯ হাজার ১০১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯৯ হাজার ৫৯৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৭১ হাজার ৮৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪২ হাজার ৩০১ টাকা।

আরও পড়ুন

তবে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত ৬৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এরমধ্যে দাম বাড়ানো হয়েছে ৪৫ বার, আর কমেছে মাত্র ১৮ বার।

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission