সোনার দামে ফের পরিবর্তন, নতুন যে দামে বিক্রি হচ্ছে

আরটিভি নিউজ

রোববার, ০২ নভেম্বর ২০২৫ , ০৮:২৭ এএম


সোনার দামে ফের পরিবর্তন, নতুন যে দামে বিক্রি হচ্ছে
ফাইল ছবি

সোনা যেহেতু আমদানিকৃত একটি উপাদান, সেক্ষেত্রে বাংলাদেশে দাম প্রায় প্রতিনিয়তই ওঠানামা করতে থাকে। এই দাম বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক নির্ধারণ করা হয়ে থাকে। সবশেষ গতকাল (শনিবার) রাতে দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করে দেয় বাজুস। সেই দামেই আজ (রোববার) বিক্রি হবে সোনা।

বাজুসের নির্ধারিত নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে খরচ হবে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৯২ হাজার ৫৯৬ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৬৫ হাজার ৮১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি বিক্রি হবে এক লাখ ৩৭ হাজার ১৮০ টাকা।

এদিকে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

উল্লেখ্য, চলতি বছর মোট ৭৩ বার দেশের বাজারে সমন্বয় করা হলো সোনার দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ৫০ বার, আর কমেছে মাত্র ২৩ বার। 

২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৭ বার।

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission