দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ , ০৯:১৬ পিএম


দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ৫ হাজার ২৪৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বাজুস। নতুন দাম শুক্রবার (১৪ নভেম্বর) থেকে কার্যকর হবে। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় এবং স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী—

বিজ্ঞাপন

২২ ক্যারেট সোনা: প্রতি ভরি ২,১৩,৭১৯ টাকা

২১ ক্যারেট সোনা: প্রতি ভরি ২,০৪,০০৩ টাকা

বিজ্ঞাপন

১৮ ক্যারেট সোনা: প্রতি ভরি ১,৭৪,৮৫৫ টাকা

সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,৪৫,৫২০ টাকা

বিজ্ঞাপন

বাজুস জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও সংগঠন নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে, গত ১১ নভেম্বর ভরিতে ৪ হাজার ১৮৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৮ হাজার ৪৭১ টাকা।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ৭৬ বার সোনার দাম সমন্বয় করা হলো যার মধ্যে ৫৩ বার বেড়েছে এবং ২৩ বার কমেছে। গত বছর (২০২৪) মোট ৬২ বার সোনার দাম সমন্বয় হয়েছিল, যার মধ্যে ৩৫ বার বেড়েছিল এবং ২৭ বার কমেছিল।

অন্যদিকে, সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৬০১ টাকায় বিক্রি হচ্ছে।

চলতি বছর এখন পর্যন্ত ৯ বার রুপার দাম সমন্বয় করা হয়েছে যার মধ্যে বেড়েছে ৬ বার, আর কমেছে মাত্র ৩ বার।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission