বিশ্ববাজারে ফের বাড়ল সোনার দাম

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ , ০৫:৫০ পিএম


বিশ্ববাজারে ফের বাড়লো সোনার দাম
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সর্বশেষ বৈঠকের কার্যবিবরণী এবং আসন্ন চাকরি প্রতিবেদনের দিকে বিনিয়োগকারীদের গভীর মনোযোগের মধ্যেই বিশ্ববাজারে সোনার দাম বৃদ্ধি দেখিয়েছে। নিরাপদ বিনিয়োগ হিসেবে মূল্যবান ধাতুটির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ স্পষ্ট হওয়ায় দাম ১ শতাংশের বেশি বেড়ে গেছে। বুধবার (১৯ নভেম্বর) রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, বুধবার বাংলাদেশ সময় বিকাল ৪টা ৪৭ মিনিট (১০.৪৭ জিএমটি) পর্যন্ত স্পট সোনার দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৪ হাজার ১১২ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে। একইসঙ্গে ডিসেম্বরে সরবরাহযোগ্য মার্কিন ফিউচার সোনার দামও ১ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ হাজার ১১২ দশমিক ৯০ ডলার হয়েছে।

আরও পড়ুন

এফএক্সটিএম-এর সিনিয়র রিসার্চ অ্যানালিস্ট লুকমান ওটুনুগা বলেন, আগের সেশনে সোনার দাম মনস্তাত্ত্বিক সীমা ৪ হাজার ডলারের কাছ থেকে ঘুরে দাঁড়ানোর পর বাজারে সতর্কতার মধ্যেও আজ সোনা কিছুটা ঝলমল করছে।

বিজ্ঞাপন

বিনিয়োগকারীরা এখন অপেক্ষা করছেন ফেডের অক্টোবর বৈঠকের কার্যবিবরণী এবং বৃহস্পতিবার প্রকাশিত হতে যাওয়া সেপ্টেম্বরের চাকরি প্রতিবেদনের জন্য। রয়টার্স জরিপ অনুযায়ী, সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রে প্রায় ৫০ হাজার নতুন চাকরি সৃষ্টির প্রত্যাশা করা হচ্ছে।

ওটুনুগা আরও বলেন, যদি নতুন অর্থনৈতিক তথ্য সুদের হার কমানোর পক্ষে যায়, তাহলে সোনার দাম ৪ হাজার ১৩০ থেকে ৪ হাজার ২০০ ডলার পর্যন্ত উঠতে পারে। তবে ফেড কর্মকর্তাদের কঠোর মন্তব্য বা প্রত্যাশার চেয়ে শক্তিশালী অর্থনৈতিক তথ্য এলে দাম আবার ৪ হাজার ডলারের নিচে নামতে পারে।

বিজ্ঞাপন

নতুন তথ্য অনুযায়ী, অক্টোবরের মধ্যভাগে যুক্তরাষ্ট্রে বেকারভাতা গ্রহণকারীর সংখ্যা দুই মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। অন্যদিকে, সুদের হার কমানোর সম্ভাবনা নিয়ে ট্রেডারদের প্রত্যাশা কমে ৪৬ শতাংশে নেমেছে, যা এক সপ্তাহ আগেও ৬৩ শতাংশ ছিল।

বিশ্লেষকদের মতে, ফেডের বৈঠকের কার্যবিবরণী থেকে নীতিনির্ধারকদের মধ্যে মুদ্রাস্ফীতি ও শ্রমবাজার নিয়ে মতপার্থক্য কতটা গভীর—সে বিষয়ে ধারণা পাওয়া যাবে।  সুদহার কমার সম্ভাবনা থাকলে সোনার জন্য তা ইতিবাচক পরিবেশ তৈরি করে, আর শ্রমবাজার শক্তিশালী থাকলে সোনার দাম চাপের মুখে পড়ে।

অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও উত্থান দেখা গেছে। স্পট সিলভারের দাম ৩ দশমিক ১ শতাংশ বেড়ে ৫২ দশমিক ২৭ ডলার, প্লাটিনাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৫৬৬ দশমিক ৩২ ডলার এবং প্যালাডিয়াম ২দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৪৩৩ দশমিক ৪৬ ডলার প্রতি আউন্স হয়েছে।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission