২৯ দিনে এলো ৩২ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স 

আরটিভি নিউজ

রোববার, ৩০ নভেম্বর ২০২৫ , ০৭:৫৬ পিএম


২৯ দিনে এলো ৩২ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স 

চলতি মাসের প্রথম ২৯ দিনে দেশে ২৬৮ কোটি ১১ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩২ হাজার কোটি টাকার বেশি। 

বিজ্ঞাপন

রোববার (৩০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি নভেম্বরের প্রথম ২৯ দিনে দেশে এসেছে ২৬৮ কোটি ১১ লাখ ডলার রেমিট্যান্স।

বিজ্ঞাপন
আরও পড়ুন

এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংগুলোর মাধ্যমে এসেছে ৫১ কোটি ৬৯ লাখ ডলার। পাশাপাশি এই সময়ে বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে দেশে ২৭ কোটি ৯৫ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।

এ ছাড়া নভেম্বরের প্রথম ২৯ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ১৮৭ কোটি ৯০ লাখ ডলার। আর বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে নভেম্বরের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ৫৫ লাখ ডলার।

বিজ্ঞাপন

গত অক্টোবরজুড়ে দেশে ২৫৬ কোটি ৩৪ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩১ হাজার ১৩১ কোটি টাকার বেশি। এই হিসাবে গত মাসে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ২৭ লাখ ডলার রেমিট্যান্স।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission