টিসিবির তালিকায় যুক্ত হচ্ছে নতুন ৩ পণ্য

আরটিভি নিউজ  

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ , ০১:১২ এএম


টিসিবির তালিকায় যুক্ত হচ্ছে নতুন ৩ পণ্য
ফাইল ছবি

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্যতালিকায় সাশ্রয়ী মূল্যে নতুন তিনটি পণ্য যুক্ত হচ্ছে। এগুলো হলো— গায়ে মাখার সুগন্ধি সাবান, ডিটারজেন্ট পাউডার এবং কাপড় কাচার সাবান। তবে এই পণ্যগুলো প্রথমে পরীক্ষামূলকভাবে বিক্রি করবে টিসিবি।

বিজ্ঞাপন

রোববার (৩০ নভেম্বর) টিসিবির উপপরিচালক ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. শাহাদত হোসেনের পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

টিসিবি বলছে, নতুন এই পণ্যগুলো নভেম্বর মাস থেকে বিক্রয় কার্যক্রমে সংযুক্ত করা হয়েছে। তবে তা সীমিত পরিসরে। প্রথম অবস্থায় পাঁচটি জেলা ও পাঁচটি সিটি কর্পোরেশনভুক্ত এলাকায় এসব ভর্তুকি মূল্যে বিক্রি করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শাহাদত হোসেন বলেন, পরীক্ষামূলক বিক্রয় কার্যক্রম থেকে সাধারণ মানুষের আগ্রহ পাওয়া গেলে পরবর্তীতে এর আওতা বাড়ানো হবে। প্রথম অবস্থায় পাঁচটি সিটি কর্পোরেশন এবং পাঁচটি জেলায় এসব পণ্য বিক্রি করা হবে।

আরও পড়ুন

জানা গেছে, টিসিবি বর্তমানে সারাদেশে গ্রাহক প্রতি দুই লিটার ভোজ্য তেল, এক কেজি চিনি এবং দুই কেজি করে মশুর ডাল বিক্রি করছে। এসব পণ্যের সঙ্গে দুই ধরনের সাবান ও ডিটারজেন্ট যুক্ত করা হলো। এর আগে অবশ্য টিসিবি এসবের সঙ্গে চা পাতা ও লবণ বিক্রির ঘোষণা দিয়েছিল। যদিও এ দুটি পণ্য এখনও যুক্ত করতে পারেনি।

বিজ্ঞাপন

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission