এলপি গ্যাসের দাম নির্ধারণ কবে, জানাল কমিশন

আরটিভি নিউজ

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ , ০৪:৫৪ পিএম


এলপি গ্যাসের দাম নির্ধারণ কবে, জানাল কমিশন
ফাইল ছবি

চলতি ডিসেম্বরে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা, তা জানা যাবে মঙ্গলবার (২ ডিসেম্বর)। এদিন ডিসেম্বর মাসের জন্য এলপি গ্যাসের নতুন দর ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিজ্ঞাপন

সোমবার (১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিইআরসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত ডিসেম্বরের সৌদি সিপি অনুযায়ী চলতি মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ মঙ্গলবার ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

সেখানে আরও বলা হয়, মঙ্গলবার বিকেল ৩টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহীদ প্রকৌশলী ভবনের কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাম ঘোষণা করা হবে।

আরও পড়ুন

এ ছাড়া এলপিজির দাম ঘোষণা সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

সবশেষ গত ২ নভেম্বর এলপি গ্যাসের দাম সমন্বয় করেছিল বিইআরসি। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ২৬ টাকা কমিয়ে ১ হাজার ২১৫ টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি একই দিন অটোগ্যাসের দাম ভোক্তাপর্যায়ে ১ টাকা ১৯ পয়সা কমানো হয়। ফলে সবশেষ সমন্বয়ের পর বর্তমানে মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের দাম ৫৫ টাকা ৫৮ পয়সা।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission