নভেম্বরে যেসব দেশ থেকে সর্বাধিক রেমিট্যান্স এসেছে

আরটিভি নিউজ

রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫ , ১১:১০ পিএম


নভেম্বরে যেসব দেশ থেকে সর্বাধিক রেমিট্যান্স এসেছে
ফাইল ছবি

চলতি বছরের নভেম্বরে দেশে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এরমধ্যে সৌদি আরব থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, নভেম্বর সবচেয়ে বেশি ৪৩ কোটি ৫ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ কোটি ১২ লাখ ৮০ হাজার ডলার সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে। 

এ ছাড়া যুক্তরাজ্য, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, ওমান, ইতালি, কুয়েত, কাতার ও সিঙ্গাপুর থেকে যথাক্রমে ৩৭ কোটি ৮৩ লাখ ৬০ হাজার, ৩৩ কোটি ১১ লাখ ৭০ হাজার, ২০ কোটি ৭৫ লাখ ৩০ হাজার, ১৭ কোটি ২৭ লাখ ৫০ হাজার, ১৫ কোটি ৬৮ লাখ ১০ হাজার, ১৪ কোটি ৯১ লাখ ৮০ হাজার, ১৪ কোটি ৬২ লাখ ৮০ হাজার ও ১১ কোটি ৭১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

আরও পড়ুন

এদিকে, নভেম্বর মাসে বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৯৯ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। এছাড়া রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে ৫৮ কোটি ৭৭ লাখ ৬০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২৯ কোটি ৮৯ লাখ ৫০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স।

উল্লেখ্য, গত ২০২৪-২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission