ফের সোনার দামে রেকর্ড, ভরিতে বাড়ল কত?

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ , ০৮:২৪ এএম


ফের সোনার দামে রেকর্ড, ভরিতে বাড়ল কত?
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছেছে সোনা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৩ হাজার ৯৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করেছে ২ লাখ ২২ হাজার ৮৩ টাকা।

বিজ্ঞাপন

সোমবার (২২ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন এ দাম মঙ্গলবার (২৩ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। 

বিজ্ঞাপন

নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম)

২২ ক্যারেট সোনা: ২ লাখ ২২ হাজার ৮৩ টাকা

বিজ্ঞাপন

২১ ক্যারেট: ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা

১৮ ক্যারেট: ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা

বিজ্ঞাপন

সনাতন পদ্ধতি: ১ লাখ ৫১ হাজার ৩৯৯ টাকা

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

এর আগে, সর্বশেষ গত ২১ ডিসেম্বর ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা নির্ধারণ করেছিল বাজুস, যা তখন পর্যন্ত ছিল দেশের সর্বোচ্চ দাম।

চলতি বছর এখন পর্যন্ত মোট ৮৮ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬১ বার দাম বেড়েছে এবং ২৭ বার কমেছে। আর ২০২৪ সালে মোট ৬২ বার দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৩৫ বার দাম বাড়ানো ও ২৭ বার কমানো হয়েছিল। 

এদিকে সোনার সঙ্গে এবার রুপার দামও বাড়ানো হয়েছে। ভরিতে ৩৮৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৯৫৭ টাকা।

নতুন রুপার দাম অনুযায়ী—

২২ ক্যারেট: ৪ হাজার ৯৫৭ টাকা

২১ ক্যারেট: ৪ হাজার ৭২৪ টাকা

১৮ ক্যারেট: ৪ হাজার ৮২ টাকা

সনাতন পদ্ধতি: ৩ হাজার ৩৩ টাকা।

আরও পড়ুন

চলতি বছরে এখন পর্যন্ত ১১ বার রুপার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৮ বার দাম বেড়েছে, আর ৩ বার কমেছে। গত বছর রুপার দাম সমন্বয় করা হয়েছিল মাত্র ৩ বার।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission