অতীতের সব রেকর্ড ভেঙে ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ , ০৫:০৫ পিএম


অতীতের সব রেকর্ড ভেঙে ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা
ফাইল ছবি

বিশ্ব অর্থনীতিতে অস্থিরতার ডামাডোলে সোনার বাজারে আজ যা ঘটল, তাকে বলা হচ্ছে ‘ঐতিহাসিক বিস্ফোরণ’। বুধবার (২৪ ডিসেম্বর) প্রথমবারের মতো সব হিসাব-নিকাশ পাল্টে দিয়ে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৫০০ ডলারের দুর্ভেদ্য দেয়াল টপকে গেছে। সোনার পথ ধরে রুপা ও প্লাটিনামও আজ পৌঁছেছে ইতিহাসের সর্বোচ্চ শিখরে। খবর রয়টার্সের। 

বিজ্ঞাপন

বুধবার লেনদেনের এক পর্যায়ে স্পট মার্কেটে সোনার দাম ৪ হাজার ৫২৫ ডলারে উঠে নতুন রেকর্ড গড়ে। যদিও পরে সামান্য কমে ৪ হাজার ৪৯২ ডলারে স্থিতি পায়। তবে কেবল সোনা নয়, রুপার দাম আজ প্রতি আউন্স ৭২ ডলার ছাড়িয়ে গেছে—যা বিশ্ব ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। একইভাবে প্লাটিনাম ২ হাজার ৩৭৭ ডলারে উঠে গড়েছে নতুন এক মাইলফলক।

আরও পড়ুন

অর্থনীতিবিদদের মতে, বিশ্বজুড়ে রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তাই বিনিয়োগকারীদের বাধ্য করছে সোনা-রুপার মতো নিরাপদ সম্পদে টাকা জমাতে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর গুঞ্জন আগুনে ঘি ঢেলেছে। মানুষ এখন রাষ্ট্রীয় ঝুঁকির হাত থেকে বাঁচতে নগদ টাকার চেয়ে মূল্যবান ধাতু ধরে রাখাকেই বেশি নিরাপদ মনে করছে।

বিজ্ঞাপন

পরিসংখ্যান বলছে, চলতি বছরে সোনার দাম বেড়েছে ৭০ শতাংশের বেশি, যা গত ৪৫ বছরের মধ্যে সবচেয়ে বড় বার্ষিক লাফ। রুপার ক্ষেত্রে এই বৃদ্ধির হার আরও বিস্ময়কর—১৫০ শতাংশেরও বেশি। 

বিশ্লেষকদের পূর্বাভাস বলছে, এই তেজি ভাব চললে আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে সোনার দাম ৫ হাজার ডলার এবং রুপার দাম ৮০ ডলার ছাড়িয়ে যাওয়া এখন কেবল সময়ের ব্যাপার।

বিজ্ঞাপন

আরটিভি/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission