নতুন বছরের প্রথম ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার

আরটিভি নিউজ

সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬ , ০৭:৪৪ পিএম


প্রথম ২৫ দিনেই রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার 
ছবি: সংগৃহীত

নতুন বছরের প্রথম ২৫ দিনে দেশে ২৬১ কোটি ৮০ লাখ বা ২ দশমিক ৬১ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। নেই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৪৭ লাখ ডলার।

বিজ্ঞাপন

সোমবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চলতি জানুয়ারির প্রথম ২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৬১ কোটি ৮০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১৬৭ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

বিজ্ঞাপন

আর ২৫ জানুয়ারি এক দিনে প্রবাসীরা দেশে ১৪ কোটি লাখ ডলার পাঠিয়েছে জানিয়ে আরিফ হোসেন খান বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ৮৮৮ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২২ দশমিক ২০ শতাংশ।

আরও পড়ুন

এর আগে গত ডিসেম্বরে দেশে এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার। যা চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের যে কোনো মাসের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। আর গত নভেম্বরে দেশে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স। গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এছাড়া গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

বিজ্ঞাপন

এদিকে গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স- যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission